মুন্সীগঞ্জ সদরে মেঘনা নদীতে নিখোঁজের একদিন পর জেলের মাছ ধরার জালে মিলেছে ট্রলার চালকের লাশ। আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে জেলা সদরের চরআব্দুল্লাহ গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে জেলেদের ফেলা কারেন্ট জালে ওই ট্রলার চালকের লাশ উঠে আসে।
নিহত ট্রলার চালকের নাম শাহাবুদ্দিন হাজারী (৭০)। তিনি মুন্সীগঞ্জ পৌরসভার চরকিশোরগঞ্জ এলাকার প্রয়াত সামাদ হাজারীর ছেলে।
ট্রলার চালক শাহাবুদ্দিনের ছেলে স্বপন হাজারী জানান, সোমবার (১৭ মার্চ) ভোর ৫টার দিকে সদর উপজেলার চরআব্দুল্লাহ গ্রাম থেকে আলুবোঝাই করে ট্রলার চালিয়ে জেলা শহরের আসছিলেন তার বাবা। ট্রলারটি মাঝ মেঘনায় পৌঁছালে ঢেউয়ের তোড়ে ট্রলার থেকে ছিটকে পড়েন মেঘনায় তলিয়ে যান তিনি। এরপর চরআব্দুল্লাহ নৌ-ফাড়ি পুলিশ ও পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। পরে আজ দুপুরে ঘটনাস্থলের কাছে জেলেদের ফেলা কারেন্ট জাল উঠালে তার বাবার লাশ উঠে আসে।
এ ব্যাপারে চরআব্দুল্লাহ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, পুলিশকে না জানিয়েই লাশ নিয়ে গেছে পরিবার। তবে ট্রলার চালক নিখোঁজের ঘটনায় চরআব্দুল্লাহ নৌ-ফাঁড়িতে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
দোহারে কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
ময়লার ভাগারে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ