সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ৩৪ আইনজীবী

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১০:৪৭ পিএম

সুপ্রিম কোর্টের ৩৪ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ  দিয়েছে সরকার। এ বিষয়ে মঙ্গলবার (১৮ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ। একটি প্রজ্ঞাপনে ৩১ জন আইনজীবীকে আরেকটি প্রজ্ঞাপনে তিনজনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ এর ৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের এ আইনজীবীদেরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো।

প্রসঙ্গত, পূর্বের ১৫৭ জনসহ  নবনিযুক্তদের নিয়ে এই পদে আইন কর্মকর্তাদের সংখ্যা দাঁড়াল ১৯১ জনে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত