সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ট্রাক্টর উল্টে খাদে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুসুম্বি গ্রামের মো. সালাম হোসেনের ছেলে মো. রাকিব (২০) এবং জিল্লুর রহমানের ছেলে মো. বাবু (২০)। আহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. রাজিব সরকার রাজু ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলেই রাকিব ও বাবু মারা যান। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ’
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নাজমুল কাদের জানান, কুসুম্বি গ্রামের একটি রাস্তা দিয়ে ট্রাক্টরটি যাচ্ছিল। বেপরোয়া গতির কারণে ট্রাক্টরের চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। এতে চালক রাকিব ও তার সহযোগী বাবু ঘটনাস্থলেই নিহত হন।
৯ মাস পর পৃথিবীতে ফিরলেন সুনিতাসহ ৪ নভোচারী
পূর্ণ যুদ্ধবিরতি নয়, শুধু জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ রাখবে রাশিয়া