গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর পর ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডানে সেটা অনুসরণ করা হয় না। পরিচালনা পর্ষদের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালে। তাই বার্ষিক সাধারণ সভা আয়োজনেও সৃষ্টি হচ্ছে জটিলতার। এবার পরিচালনা পর্ষদের সভায় ক্লাবের বার্ষিক সাধারণ সভা আয়োজনের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
গুরুত্বপূর্ণ এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে ক্লাবের অন্যতম ও বিসিবি পরিচালক মাহবুব উল আনামকে। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সাবেক ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া। অন্য দুই পরিচালক মাসুদুজ্জামান ও কবির আহমেদ ভূঁইয়া সদস্য হিসেবে রয়েছেন। এইকমিটি মূলত ক্লাবের বার্ষিক সাধারণ সভা আয়োজনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
মেয়াদ উত্তীর্ণ পরিচালনা পর্ষদ হওয়ায় নির্বাচন আয়োজন ও ক্লাবের বার্ষিক সাধারণ সভা আয়োজনে কিছু জটিলতা রয়েছে। এই সকল বিষয়াদি পর্যালোচনা করে এজিএম আয়োজনের সুষ্ঠু পরিবেশের এই চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, এই কমিটি প্রয়োজনে সদস্য সংখ্যা বৃদ্ধি করতে পারবে। কমিটি সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন ক্লাবের পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন।
হিটে সবার শেষে দৌড় শেষ করলেন বাংলাদেশের জহির রায়হান
‘সাত’ পিছু ছাড়ছে না ব্রাজিলের, এবার ৭ বদলি নিয়ে বিতর্ক