অ্যাটর্নি জেনারেল

আর কাউকে দিনের ভোট রাতে করার সুযোগ দেওয়া হবে না

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৯:৩৬ পিএম

দেশে আর কোনও ফ্যাসিস্টের আস্তানা করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আর কাউকে ভোট ডাকাতির রাজত্ব কায়েম ও দিনের ভোট রাতে করার সুযোগ দেওয়া হবে না।

আজ শুক্রবার (২১ মার্চ) বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় নাগরিক সমাজ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের সময়েও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বুভুক্ষ অবস্থায় থেকেছে। আর শেখ পরিবারের অনেকে হাজার কোটি টাকার মালিক হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো কোনও প্রধানমন্ত্রী তার নেতা-কর্মীদের বিপদের মুখে রেখে নিজের পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেছে।

নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত ইফতার মাহফিলে শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত