হিলি

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার 

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৩:০৮ পিএম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন শূন্যরেখায় মিষ্টি তুলে দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।

বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার অসিম মারাক ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রোহিত শর্মার হাতে এ মিষ্টি তুলে দেন।

এসময় বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে ফুল উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়। পরে তারা একে অপরের সঙ্গে কুশলবিনিময় করেন। এসময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন। 

বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার অসিম মারাক বলেন, আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে জয়পুরহাট ২০-বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে ভারতের ৭৯ বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক, স্টাফ অফিসার, হিলি বিএসএফ ক্যাম্প, আইসিপি গেটের জন্য ৪ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।

এসময় বিএসএফের পক্ষ থেকে আমাদেরকে ফুল উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে। সীমান্তে সৌহার্দ্য সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে দুই বাহিনীর পক্ষ থেকে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে। দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে এই ধরনের রেওয়াজ চলে আসছে বলে জানিয়েছে বিজিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত