গরু চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০৪:২৯ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে গরু চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

গণপিটুনিতে নিহত ওই যুবকের নাম মনির মোল্লা ওরফে আবুল মোল্লা ওরফে আকু (৪০)। তিনি পাবনার সুজানগর থানার রায়পুর মাছপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে ১২-১৪টি মামলা রয়েছে বলেও সিডিএমএস সূত্রে নিশ্চিত হয়েছে পুলিশ।

চুরির চেষ্টা হওয়া বাড়ির দেওয়ান মো. মিলন বলেন, রাত ৩টার দিকে ৩-৪ জন চোর আমাদের গোয়াল ঘরের টিন কেটে গরু চুরি করছিল। বিষয়টি আমার দাদা বুঝতে পেরে প্রথমে আমার মাকে ডেকে তুলেন। এরপর তাদের চোর চোর বলে চিৎকারে আমিও ঘর থেকে বের হই। এ সময় চোরদের সবাই দৌড়ে পালিয়ে যেতে পারলেও একজন এলাকাবাসীর হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়। 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত