মাধবপুরের হাড়িয়া গ্রামে ঈদের দিন সকালে শ্বাসরোধ স্ত্রী আংগুরা খাতুনকে হত্যার ঘটনায় পুলিশ ঘাতক স্বামী নাজমুলকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১ এপ্রিল) রাতে মাধবপুর থানা পুলিশের একটি টিম ঘাতক নাজমুলকে নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। নাজমুল মীরনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
থানা সূত্র জানায়, তথ্য প্রযুক্তির মাধ্যমে তোফাজ্জলের অবস্থান নিশ্চিত হওয়ার পর মাধবপুর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক শাহনুরের নেতৃত্বে মাধবপুর থানা পুলিশের একটি টিম নোয়াখালীর সুধারাম থানা পুলিশের সহায়তায় সুধারামের একটি বাড়ি থেকে নাজমুলকে গ্রেপ্তার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার নাজমুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কুষ্টিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় মামা-ভাগনে নিহত 