বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ বলেছেন, জুলাই-আগস্ট এর গণ-অভ্যুত্থানের পর গত সাত মাসে আমরা মুক্ত সাংবাদিকতা করতে পারছি। আগে সংবাদ প্রকাশ করলে হামলা মামলা ও গুম হওয়ার ভয় থাকতো, এখন আর নেই।
তিনি বলেন, মুক্ত সাংবাদিকতায় আমরা দায়িত্বহীন জায়গায় চলে যাচ্ছি, এ মুক্ত সাংবাদিকতার কারণে আগামী দিনে আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করি । আমরা যারা এই পেশাকে লালন করি ও ধারণ করি তাদের এ পেশাটাকে দায়িত্বশীল হতে হবে ও সচেতন থাকতে হবে। সাংবাদিকতার একটি নতুন অধ্যায়ের সূত্রপাত হয়েছে। গণমাধ্যম কমিশনের সুপারিশে বাংলাদেশের সাংবাদিকতার নতুন ধরনের বিবর্তন হতে যাচ্ছে। সাম্প্রতি বিভিন্ন জেলায় সাংবাদিকদের চাকরিচ্যুতির প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিক ইউনিয়নের কাজ সাংবাদিকদের কাজে লাগানো, কর্মহীন করা নয়।
ফেনী রিপোর্টার্স ইউনিটিতে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে ঢাকাস্থ সাংবাদিকদের জমজমাট ঈদ আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় ফেনী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ঈদ আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ আড্ডায় অংশগ্রহণ করেন ব্যারিস্টার রেদোয়ান হোসেন, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি সেলিম জাহিদ, ড.নিজাম উদ্দিন , এসএ টিভি অ্যাসাইনমেন্ট এডিটর বুরহান উদ্দীন ফয়সাল, ঢাকা পোস্টের আদিত্য রিপন, মোস্তাফিজুর রহমান, আমির হোসেন জনি, আরমান,বিডি ক্রিকেট ।
ফেনীর সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,আবু তাহের, আব্দুর রহিম, আবু তাহের ভুঞা,মামুনুর রশিদ, শুকদেব তপন, আরিফুল আমিন রিজভী, শাহজালাল ভূঁইয়া, দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মাইন উদ্দিন, নুর তানজিলা, এম ইউসুফ আলী, মিজানুর রহমান, আলী হায়দার মানিক, কামাল উদ্দিন ভূঁইয়া, সমির উদ্দিন ভূঁইয়া, সকালের সময় ওমর ফারুক, তোফায়েল আহমেদ, শফিউল্লাহ রিপন , নুর উল্লাহ কায়সার, ডালিম হাজারী, ফিরোজ আলম, আলা উদ্দিন , সাইফুল ইসলাম, জহিরুল হক মিলন , হাবীব মিয়াজী এম এ আকাশ, মোল্লা ইলিয়াস , ফখরুল ইসলাম , আরাফাত রুবেল, দুলাল তালুকদার , রাসেল চৌধুরী, নজির আহমদ রতন,
আজিজ আল ফয়সাল ,আব্দুল কাইয়ুম সোহাগ, দাগনভূঞার এমএ তাহের, আব্দুল্লাহ আল মামুন, সোনাগাজীর মাহমুদুল হাসান, সাইফুল ইসলাম হিরন, মহি উদ্দিন, পরশুরাম, এনটিভি অনলাইনের রাজন প্রমূখ।
ব্যাঙ্ককে ইউনূস-মোদি বৈঠক নিয়ে বাংলাদেশ আশাবাদী