জামালপুরে নৌকাডুবিতে একজনের মৃত্যু, নিখোঁজ ২

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৮:২৫ এএম

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় বিল্লাল ম-ল (৪০) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মো. খবির শেখ (৫০) ও মো. সেলিম শেখ (৪০) নামে দুজন এখনো নিখোঁজ রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কুলকান্দি ইউনিয়নের কুলকান্দি এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহত বিল্লাল ম-ল উপজেলার কুলকান্দি ইউনিয়নের কুলকান্দি মধ্যপাড়া গ্রামের সামছুল ম-লের ছেলে। অন্যদিকে নিখোঁজ মো. খবির শেখ একই এলাকার খট্টু শেখের ছেলে ও মো. সেলিম শেখ ওই গ্রামের খোকা শেখের ছেলে।

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম মোবাইল ফোনে বলেন, ‘নৌকাডুবির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যা ঘনিয়ে আসায় আলোক স্বল্পতার কারণে উদ্ধার বন্ধ রাখা হয়েছে। আগামীকাল (আজ) সকালে উদ্ধারকাজ পরিচালনা করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত