বাকলিয়ায় জোড়া খুনের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৮:২৭ এএম

চট্টগ্রাম নগরে জোড়া খুনে সরাসরি অংশগ্রহণকারী ও পরিকল্পনাকারী দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ২টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি থানার কাঞ্চননগর ও চান্দগাঁও থানার খাজা রোড বাদামতল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় হত্যাকা-ে ব্যবহৃত পোশাকও উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, আটককৃতরা হলেনÑ চান্দগাঁও থানার খাজা রোড বাদামতল এলাকার বাসিন্দা মো. রফিকের ছেলে মো. বেলাল (২৭), যিনি হত্যাকান্ডে সরাসরি অংশ নেন এবং যার স্থায়ী ঠিকানা বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইসলামপুর। অপরজন মো. মানিক (২৪), যিনি মোটরসাইকেল সরবরাহ ও হামলার পরিকল্পনায় যুক্ত ছিলেন। তিনি ফটিকছড়ি থানার কাঞ্চননগর এলাকার মৃত আবুল হাশেমের ছেলে।

পুলিশ জানায়, গত ৩০ মার্চ রাত ২টার দিকে বাকলিয়ার রাজাখালী ব্রিজ এলাকায় একটি প্রাইভেটকারে থাকা সরোয়ার হোসেন বাবলা, আব্দুল্লাহ আল রিফাত, মো. বখতিয়ার হোসেনসহ কয়েকজন হামলার শিকার হন। ৬-৭টি মোটরসাইকেলে আসা হামলাকারীরা তাদের ধাওয়া করে এবং এক্সেস রোডের শেষ মাথায় নবাব সিরাজউদ্দৌলা রোড সংলগ্ন ঢাকাইয়া খানা রেস্টুরেন্টের সামনে এলোপাতাড়ি গুলি চালায়। এতে বখতিয়ার হোসেন (২৮) ও আব্দুল্লাহ আল রিফাত (২২) গুরুতর আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত