রায়পুর

বেশি ভাড়া নেয়ায় বাস-সিএনজিকে জরিমানা

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৫:০৯ পিএম

ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রায়পুরে চারটি বাস কাউন্টারকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে শহরের বাসটার্মিনাল এলাকায় সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে চেয়ারকোচ জোনাকি সার্ভিস, ঢাকা এক্সপ্রেস, ইকোনো ও শাহী পরিবহনকে অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় জেলা বিআরটিএ’র পরিদর্শক কামরুজ্জামান, যৌথবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে পৌর শহরের বাস কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করে চারটি বাস কাউন্টারকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বেশি ভাড়া নেওয়ায় বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাকে জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত