‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি সফলের আহ্বান ঢাবি ছাত্রদের

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৭:৩৯ এএম

ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে চলমান নৃশংস ধ্বংসযজ্ঞের প্রতি সমবেদনা জানিয়ে এবং মজলুম ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রনেতারা। সেই লক্ষ্যে আজ ফিলিস্তিনি যুবকের ডাকা ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি সফলের আহ্বান জানান তারা। এ ছাড়া আগামীকাল সারা দেশে ফিলিস্তিনের স্মরণে সংহতি এবং বিক্ষোভ সমাবেশেরও ডাক দেওয়া হয়।

গতকাল রবিবার গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনের দুই সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং এ বি জোবায়ের এই কর্মসূচি সফল করতে ঢাবির প্রতিটি বিভাগের প্রতি আহ্বান জানান। পরে এই কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ঢাবির সাবেক সভাপতি আবু সাদিক কায়েম। পরে গণতান্ত্রিক ছাত্রসংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এই কর্মসূচি সফলের আহ্বান জানানো হয়।

কর্মসূচি অনুযায়ী আজ বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘গঅজঈঐ ঋড়ৎ চধষবংঃরহব’-এর আহ্বানে সংহতি এবং বিক্ষোভ সমাবেশ হবে। একই সঙ্গে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত