সাংবাদিক নির্যাতনের অভিযোগে তাড়াশ থানার পুলিশ পরিদর্শককে বদলি

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ পিএম

সিরাজগঞ্জের তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদেরকে সিরাজগঞ্জ পুলিশ লাইনসে সুপার কার্যালয়ে বদলি করা হয়েছে। তিনি তাড়াশ থানার দায়িত্বপ্রাপ্ত ওসি ছিলেন। গত ৫ এপ্রিল সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন স্বাক্ষরিত এক পত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সোমবার (৭ এপ্রিল) সকালে তিনি তাড়াশের কর্মস্থল থেকে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করেন বলে জানা গেছে। তার স্থলে চৌহালী থানার ওসি তাড়াশ থানায় যোগদান করেন।

তাড়াশ উপজেলার দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক গোলাম মোস্তফা জানান, সম্প্রতি তাড়াশ উপজেলায় অবৈধভাবে পুকুর খননকারীদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে উল্লাপাড়া থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অমৃত সূত্রধর ও তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমূল কাদেরের বিরুদ্ধে দৈনিক ইত্তেফাক পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়।

সাংবাদিক গোলাম মোস্তফা আরও জানান, দিনি গত ঈদুল ফিতরের রাতে বগুড়া থেকে বাড়ি ফেরার পথে তাড়াশের বেরখালি এলাকায় ডাকাতের কবলে পড়েন। বিষয়টি মোবাইলে তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদরকে জানান। পুলিশ পরিদর্শক নাজমুল কাদের এ বিষয়ে তাকে থানায় যেতে বলেন। এরপর আমার প্রাইভেটকার নিয়ে রাতেই স্ত্রী ফারজানা পারভীনসহ থানায় যান তিনি। এ সময় থানার গেটে দাঁড় করিয়ে তাদের ঘুষ গ্রহণের নিউজের জেরে নানা ভাবে নির্যাতন করে ও মিথ্যা মামলার ভয়ভীতি দেখান পুলিশ পরিদর্শক নাজমুল কাদের।

এ বিষয়ে গত ৫ এপ্রিল সিরাজগঞ্জ শহরের একটি হোটেলে পুলিশের নির্যাতনের অভিযোগে সাংবাদিক গোলাম বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ওই দম্পতি। পরিদর্শক নাজমুল কাদেরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ওই দম্পতি।

ফারুক হোসেন এ তথ্য সাংবাদিকদের জানান, পরিদর্শক নাজমুল কাদেরকে পুলিশ অফিসে বদলি করার পর চৌহালী থানার ওসি জিয়াউর রহমানকে তাড়াশ থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত