চট্টগ্রামে কেএফসি-বাটায় হামলা, গ্রেপ্তার ১

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পিএম

চট্টগ্রাম নগরে রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে গ্রেপ্তার ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাহমুদা বেগম বলেন, যেসব প্রতিষ্ঠানে ভাঙচুর হয়েছে সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ। ইতোমধ্যে চকবাজার থানায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রাম নগরে মিছিল ও সমাবেশ হয়। ওই মিছিল থেকে নগরের জিইসি এলাকায় কেএফসি, পিৎজা হাট, ডোমিনোজ পিৎজা ও বাটাসহ পাঁচটি দোকানে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে একদল লোক।

এর মধ্যে দুটি রেস্তোরাঁর বাইরের কাচের দেয়াল গুঁড়িয়ে  দেওয়া হয়েছে। এছাড়া নগরের লালখানবাজার পুমা, বিরিয়ানি এক্সপ্রেস ও নগরের কাজির দেউড়িতে খোয়াজাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ভেঙে  ফেলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত