ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) প্রথম পর্ব এসে পৌঁছেছে একদম শেষের দিকে। কিন্তু বিপিএলের মতো বিতর্ক এড়াতে পারলো না ডিপিএলও। দশম রাউন্ডের প্রথম দিন শেষে ক্রিকেটপাড়ায় সবার মুখে মুখে একটি দলের নাম- পারটেক্স স্পোর্টিং ক্লাব। একদিকে অনুশীলন বয়কট করে ক্লাবটির ক্রিকেটাররা মিরপুরে হাজির বকেয়া পারিশ্রমিকের অভিযোগ নিয়ে। অন্যদিকে সেই ক্রিকেটারদের নিবেদন নিয়ে প্রশ্ন তুলে বোমা ফাটালেন ক্লাবটির কোচ আনোয়ারুল মোস্তাকিম। এমনকি চলতি মৌসুমে ক্রিকেটারদের খেলার ধরন দেখে ‘ম্যাচ পাতানো’র সন্দেহ দানা বেঁধেছে কোচের মনে।
গণমাধ্যমে কোচ আনোয়ারুল বলেছেন, ‘আমাদের অফিশিয়ালরা নির্দেশনা দিয়েছে একরকম। তারা (ক্রিকেটাররা) খেলছে আরেক রকম। আমাদের অফিশিয়ালরা নির্দেশনা দিচ্ছে, আমার দল ১০০ রানে অলআউট হয়ে যাক, কিন্তু ইতিবাচক খেলা চাই। কিন্তু ওরা গিয়ে নেগেটিভ ক্রিকেট খেলেছে।’
ক্রিকেটারদের নেতিবাচক খেলার ব্যাখ্যায় কোচ বলেন, ‘নেগেটিভ বলতে যেমন ধরেন ৫০ বল খেলে ১৮ রান। ওই ধরেন কেউ ৪০ বল খেলে ৫ রান। আমার অফিশিয়াল তো এটা গ্রহণ করেনি। আমাকে অনেক খেলোয়াড় অনেক ফোন করছে, আপনার এই খেলোয়াড় ফিক্সিং করছে। এই খেলোয়াড় এটা করছে, ওটা করছে। আমার তো এ বিষয়ে অভিজ্ঞতা নেই, ফিক্সিংটা করে কীভাবে। কিন্তু এ রকম নেগেটিভ খেলা কেন!’
এমন পরিস্থিতে ম্যাচ পাতানোর সন্দেহ জাগাটাই হয়তো স্বাভাবিক। পারটেক্সের কোচের ভাষ্যে, ‘এটা শুধু (সন্দেহ) আমরা না। বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, এটা সন্দেহজনক, তোমাদের দলের খেলোয়াড়েরা এমন করছে কেন! এ রকম তো খেলার কথা না। যেখানে ২২০ রান তাড়া করছি, ২০ ওভারে ৩৭ রান। এটা তো সন্দেহজনক খেলা।’
তবে আনোয়ারুল প্রমাণ ছাড়া কথা বলতে অনিচ্ছুক। তিনি বলেন, ‘আমি তো প্রমাণ ছাড়া কোনো কথা বলতে পারছি না। আমাকে অনেক খেলোয়াড় অনেক ফোন করছে, আপনার এই খেলোয়াড় ফিক্সিং করছে। এই খেলোয়াড় এটা করছে, ওটা করছে। আমার তো এ বিষয়ে অভিজ্ঞতা নেই, ফিক্সিংটা করে কীভাবে। কিন্তু এ রকম নেগেটিভ খেলা কেন!’
ডিপিএলেও পারিশ্রমিক বিতর্ক, ম্যাচ বর্জনের হুমকি পারটেক্স ক্রিকেটারদের
আবাহনী-মোহামেডানের জয়ের দিন সন্দেহজনক আউট নিয়ে গুঞ্জন 