এলজিইডি ভবনে আগুন, পুড়ল নথিপত্র

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১২:৩৯ এএম

দিনাজপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ওই দপ্তরের গুরুত্বপূর্ণ কিছু নথি পুড়ে গেছে। অগ্নিকা-ের সময় ভবনের আবাসিকে অবস্থানরত দুই কর্মকর্তা আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই অগ্নিকা-ের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

এলজিইডি ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে ওই ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। ঘটনাটি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে অবহিত করা হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ভবনের চতুর্থ তলায় আবাসিকে আটকেপড়ে দুই কর্মকর্তা। তারা হলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও রংপুর অঞ্চলের উপপরিচালক রবিউল ইসলাম এবং এলজিইডির সিনিয়র প্রকৌশলী মুন্নাফ হোসেন। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত