সবুজ সংকেত সামিত সোমের

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৫:২৬ পিএম

হামজা চৌধুরীর পর কানাডিয়ান লিগে খেলা সামিত সোমকে পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ। সামিত বাফুফের কাছে সময় চেয়েছিলেন তার সিদ্ধান্ত জানানোর জন্য। তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং বাফুফের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন বলে জানিয়েছেন।

বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, 'আজ বাংলাদেশ সময় দুপুরের দিকে সামিত আমাকে ম্যাসেজ দিয়েছে, সে সিদ্ধান্ত নিয়েছে এবং বিস্তারিত কথা বলতে চায়। এখন কানাডায় মধ্যরাত। বাংলাদেশ সময় রাতে তার সঙ্গে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।'

বাফুফে সহ-সভাপতি সামিতের বার্তা ইতিবাচক ধরছেন, ‘কয়েক ঘণ্টা পর বিস্তারিত আলোচনা হবে। তিনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন আমরা আশা করি বাংলাদেশের জার্সিতে তাকে দেখতে পারবো।’

সামিত সোমের জন্ম কানাডায় হলেও তার বাবা-মা বাংলাদেশি। বাবা মায়ের সূত্রে তিনিও বাংলাদেশের হয়ে খেলতে পারবেন নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে।

কানাডার সিনিয়র দলের হয়ে ৩টি ম্যাচ খেলেছেন সামিত সোম। মেজর সকার লিগের পর এখন কানাডিয়ান প্রিমিয়ার লিগ খেলছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত