নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৭:৪০ এএম

রাজধানীর যাত্রাবাড়ী থানার বিবির বাগিচা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পাঁচতলা থেকে পড়ে শফিউল ইসলাম (৩০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানা উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, যাত্রাবাড়ীর বাগিচা এলাকায় নির্মাণাধীন পাঁচতলা ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান শফিউল ইসলাম। পরে আমরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই।

নিহত শফিউল ইসলামের আত্মীয় মাসুদ রানা বলেন, ‘আমরা জানতে পারি নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে মারা যান শফিউল। তার বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা থানার শিমুলতলী গ্রামে। তিনি ওই এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত