অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে খালাস পেলেন ফালু

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৭:৫৬ এএম

১৭ বছরের বেশি সময় আগে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু। গতকাল রবিবার ঢাকার বিশেষ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন তাকে খালাস দেন। রায়ের সময় স্ত্রীসহ আদালতে উপস্থিত ছিলেন মোসাদ্দেক হোসেন ফালু। ২০০৭ সালের ৮ জুলাই মতিঝিল থানায় এ মামলাটি করা হয়। মামলায় তার স্ত্রী মাহবুবা সুলতানাও আসামি ছিলেন। মামলাটিতে পরের বছর ১৪ ফেব্রুয়ারি দুদকের তৎকালীন সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম চার্জশিট দাখিল করে আদালতে। চার্জশিট দাখিল হওয়ার পর ফালু ও তার স্ত্রী হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করেন। এ কারণে দীর্ঘদিন মামলার বিচারকাজ বন্ধ থাকে। পরে হাইকোর্ট ফালুর আবেদন খাজির করে দেয় এবং স্ত্রীর মামলা গ্রহণ করে অব্যাহতির আদেশ দেন। ফলে ২০১৮ সালের ২৭ আগস্ট মামলাটিতে ফালু পলাতক থাকা অবস্থায় চার্জগঠন করে আদালত

×
সর্বশেষ সর্বাধিক পঠিত