মৎস্য উপদেষ্টা বললেন

চৈত্রসংক্রান্তি আমাদের প্রাণ-প্রকৃতি রক্ষার শিক্ষা দেয়

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ এএম

চৈত্রসংক্রান্তি আমাদের প্রাণ-প্রকৃতি রক্ষার শিক্ষা দিয়ে থাকে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, ‘চৈত্রসংক্রান্তিতে আমরা যা পাই, তা প্রকৃতির দান।’ গতকাল সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী চৈত্রসংক্রান্তি ও বৈশাখ উদযাপন অনুষ্ঠানে নারী ও চৈত্রসংক্রান্তি আলোচনায় এসব কথা বলেন তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ  উপদেষ্টা বলেন, এই প্রথম বাংলাদেশে সরকারিভাবে চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ একত্রে  অনুষ্ঠিত হচ্ছে।  দেশের সংস্কৃতিতে আমরা শুধু এতদিন পহেলা বৈশাখ উদযাপন করে আসছিলাম তার একটি পরিবর্তন এলো। কারণ এটাই আমাদের আসল সংস্কৃতি। উপদেষ্টা শাক-সবজিকে দরিদ্র মানুষের পুষ্টির অন্যতম উৎস উল্লেখ করে বলেন, এই উৎসবের দিন সাধারণত বিভিন্ন পদের শাকসবজি দিয়ে তরকারি তৈরি করার প্রচলন আছে। এদিন কোনো প্রকার আমিষ খাওয়া হয় না। গ্রাম বাংলার যত ধরনের আয়োজন ও বৈচিত্র্য সংস্কৃতি, তা এই চৈত্রসংক্রান্তিতে দেখা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত