চট্টগ্রামের আনোয়ারায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবু তালেব (৫৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. সিফাত (২৮) নামে এক যুবক।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলা সদরের আনোয়ারা থানার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তালেব চন্দনাইশ উপজেলার কেশুয়া এলাকার মৃত আলী বক্সের ছেলে। নিহত ও আহত ব্যক্তি ওই অটোরিকশার যাত্রী ছিলেন। দুইজনই আনোয়ারা থেকে চন্দনাইশের দিকে যাচ্ছিলেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার পর ঘাতক ট্রাককে জব্দ করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী মিঠুন কুমার দত্ত বলেন, ভোর ৬টার দিকে উপজেলার আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম শহরমূখী পণ্যবাহী ট্রাকটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়, এতে দুই সিএনজি যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতারে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু তালেবের মৃত্যু হয়।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ট্রাক ও সিএনজি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চুয়াডাঙ্গায় কুপিয়ে জখমের দুদিন পর যুবকের মৃত্যু
৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি, জনগণ বলেছে