ঢাকার কেরানীগঞ্জ থেকে ইমতিয়াজ নামে আড়াই বছর বয়সী এক শিশুর মরদেহ মাদারীপুরে দাফনের জন্য আনার পর শিশুটির স্বজনরা অভিযোগ করেছেন তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর মরদেহ গ্রামের বাড়ি নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা অভিযুক্ত শারমিন আক্তারকে আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য ইমতিয়াজের মরদেহ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এলাকাবাসী জানায়, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর-টেকেরহাট এলাকার মালয়েশিয়া প্রবাসী দবির বেপারির স্ত্রী শারমিন আক্তার চাচা শ্বশুর আমির বেপারির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এক মাস আগে দবিরকে ডিভোর্স দিয়ে ছোট ছেলে ইমতিয়াজকে নিয়ে আমিরের সঙ্গে ঢাকার কেরানীগঞ্জের একটি বাসায় বসবাস শুরু করেন শারমিন। সোমবার রাত ১টার দিকে ইমতিয়াজের মরদেহ দাফনের জন্য মাদারীপুরে নিয়ে আসেন শারমিন। এরপর শুরু হয় হট্টগোল।
গতকাল মঙ্গলবার সকালে পুলিশকে খবর দেওয়া হলে জিজ্ঞাসাবাদের জন্য শারমিন আক্তারকে আটক করে পুলিশ।
