কিমিয়া সাদাত কমিউনিটি ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১২:৪১ এএম

কমিউনিটি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন কিমিয়া সাদাত। ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি তিনি ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনসাপেক্ষে তিনি পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা পরিচালক পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন।

কমিউনিটি ব্যাংকে যোগদানের আগে কিমিয়া সাদাত মেঘনা ব্যাংকের ডিএমডি হিসেবে কর্মরত ছিলেন। ব্যাংকটির করপোরেট ব্যাংকিংয়ের পাশাপাশি তিনি ইসলামিক ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশনস, স্ট্রাকচার্ড ফিন্যান্স ইউনিট, অফশোর ব্যাংকিং ইউনিট, ফরেন রেমিট্যান্স ও এফআই রিলেশনশিপ, ব্র্যান্ড ও পাবলিক রিলেশনশিপ ইত্যাদি ডিপার্টমেন্টের নেতৃত্বে ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে এমবিএ ডিগ্রির পাশাপাশি ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল কনসাল্ট্যান্টস (আইএফসি, কানাডা ) থেকে তিনি সার্টিফাইড ফিন্যান্সিয়াল কনসালট্যান্ট (সিএফসি) সনদপ্রাপ্ত। এ ছাড়া করপোরেট ব্যাংকিংয়ের পাশাপাশি তিনি এসএমই ক্রেডিট, ইমারজিং করপোরেট, ইসলামিক ব্যাংকিং, অফশোর ব্যাংকিং, ফরেন রেমিট্যান্স, এজেন্ট ব্যাংকিং, এফআই রিলেশনশিপ, স্ট্রাকচার্ড ফিনান্স, ক্যাশ ম্যানেজমেন্ট ও রিকভারি সলিউশনসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত