যুবলীগ নেতা গ্রেপ্তার মুক্তি দাবিতে সড়ক অবরোধ

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১২:৪৪ এএম

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজ আলী মাস্টারের করা ছিনতাইয়ের মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

এ ঘটনার পর গতকাল সকালে গ্রেপ্তার যুবলীগ নেতা মতিউর রহমান মতির মুক্তির দাবিতে থানার মূল ফটকের সামনে রাস্তা অবরোধ করে এলাকাবাসী। এ সময় পুলিশ সড়ক অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং চারজনকে আটক করেন। আটকরা হলেন মফিজুল ইসলাম সেন্টু (৪০), শিমুল ইসলাম (৩৫), মুক্তারুল ইসলাম (৩২) ও দেলোয়ার হোসেন (৩৭)। 

এ প্রসঙ্গে জানতে চাইলে রানীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলার আসামি মতিউর রহমান মতিকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে থানার সামনে চেয়ারম্যানের ব্যাবসায়িক প্রতিষ্ঠানের কিছু লোকজন রাস্তা অবরোধ করে। পরে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।’  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত