কার উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাস!

‘র’-এর প্রেসক্রিপশনে বাংলাদেশে রাজনীতি চলবে না

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৯:২৭ পিএম

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফের আলোচনায় এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি স্ট্যাটাসে বলেছেন, ‘RAW-এর স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না।’

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে হাসনাত আব্দুল্লাহ এ স্ট্যাটস দেন।

তবে কাকে বা কাদের উদ্দেশ্য করে তিনি এ স্ট্যাটাস তার ব্যাখ্যা দেননি। অনেকেই হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসে মন্তব্য করেছেন।

কেউ বলেছেন, এদেশে দিল্লির দাসত্ব চলবে না। আবার অনেকে লিখেছেন, এদেশে আমরা আর কারো দাসত্ব মেনে নেব না। অনেকে আবার হাসনাত আব্দুল্লাহর এমন স্ট্যাটাসের ব্যাখ্যা দাবি করেছেন, কেউ কেউ সমালোচনাও করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত