তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এনসিপি নেতাকর্মী নিজেকে জাহির করতে বিএনপির উপর দোষ চাপিয়ে হিরো হবার চেষ্টা করছে। নিজেকে জাহির করতে অন্যের কাঁধ ব্যবহার করা থেকে দূরে থাকুন। নিজ যোগ্যতায় মানুষ কাছে প্রচার প্রচারণা করুন অন্যের উপর দোষ চাপিয়ে সস্তা প্রচার নেওয়ার চেষ্টা করবেন না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।
বৃহস্পতিবার দুপুরে মিরপুর ১১ জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'তে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুনর্বাসন এবং গত ১৪ এপ্রিল সোমবার রূপনগরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর প্রেম সংক্রান্ত ঝামেলা নিয়ে তথাকথিত এনসিপি নেতাদের বিশৃঙ্খলা হামলা দলীয়ভাবে মিথ্যা অপপ্রচার চালানোসহ বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের বিরুদ্ধে ভুল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী দায়িত্বশীল। আপনারা ক্ষমতা অপব্যবহার করবেন না। জানেন তো স্বৈরাচার হাসিনা ক্ষমতা অপব্যবহার করে রক্ষা পায়নি। নিজেদের দোষ চাপিয়ে রাখতে আপনার থানায় প্রেসার করে অনেকের নামে মামলা দিয়েছেন। যা অত্যন্ত দুঃখজনক। এই মিথ্যা মামলা প্রত্যাহার করে নিজেদেরকে সংশোধন করুন। না হলে বাংলার মানুষ আপনাদেরকে জনতার আদালতে বিচার করবে।
তিনি আরো বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছেন এর থেকে বিরত থাকুন। বাংলার মানুষ জানি আমিনুল হক কে, কি তার পরিচয়। আমিনুল হক বিএনপির নয় তিনি বাংলাদেশের গর্ব। একজন জাতীয় খেলোয়াড়, পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আপনাদের আরও পড়াশোনা করা উচিত।
অন্যদিকে আগত বক্তারা জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে পুনর্বাসন করার চেষ্টা চলছে। এছাড়া বিভিন্ন সময় তাদের চাঁদাবাজি টেন্ডারবাজি কথা তুলে ধরেন। প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির থানা বিএনপি মহানগর স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সাধারণ জনগণ।
