গত মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাদের অনুসন্ধান প্রেক্ষিতে সর্বাত্মক সহযোগিতা করার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ বিষয়ে বিসিবিতে সাংবাদিকদের প্রশ্নের বিপরীতে এ কথা বলেন তিনি।
ফারুক আহমেদ বলেন, ‘যেদিন দুদক বিসিবিতে অভিযান চালিয়েছে, সেদিন রাতেই আমি দেশে ফিরেছি। আমার মনে হয়েছে, তারা কারও নির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে এসেছে। বোর্ড হিসেবে আমরা সর্বাত্মকভাবে তাদের সহযোগিতা করব বলে সিদ্ধান্ত নিয়েছি। আমি সিইওকে বলে দিয়েছি, তারা যেসব নথিপত্র চেয়েছে, সেগুলো দিয়ে সহযোগিতা করতে। সিইও ইতিমধ্যে সে বিষয়ে কাজ শুরু করেছে।’
দুদকের অনুসন্ধান নিয়ে অবশ্য নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি বিসিবি সভাপতি, ‘তদন্ত কর্মকর্তারা যেকোনো তথ্য বা কাগজপত্র চাইলেই তা যেন দেওয়া হয়, আমি সেই নির্দেশনা দিয়ে রেখেছি। তাদের অনুসন্ধান কতদূর এগিয়েছে বা কতদিন চলবে, তা নির্দিষ্ট করে এখনই বলা যাচ্ছে না। কোথা থেকে কী বেরিয়ে আসবে, তাও বলতে পারছি না। তবে তদন্ত চলুক।’
পাকিস্তানের কাছে বাজেভাবে হেরে বিশ্বকাপ মিস করার শঙ্কায় বাংলাদেশ
‘খেললেই জিম্বাবুয়ে বুঝবে নাহিদ কত গতিতে বল করে’