গ্রাহকের টাকা আত্মসাৎ: ম্যানেজার সাইমুনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ পিএম

গ্রাহকের সাড়ে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগের মামলায় এজে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের হবিগঞ্জ শাখার বরখাস্তকৃত ম্যানেজার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার একদিন পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আসামি সাইমুন রুবেলকে আদালতে তোলা হয়। এ সময় বাদীপক্ষের আইনজীবী তার জামিন ও রিমান্ডের বিরোধিতা করেন। শুনানি শেষে আসামি রুবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

জিজ্ঞাসাবাদে গ্রাহকের টাকা আত্মসাতের কথা স্বীকার করেন আসামি সাইমুন রুবেল। গ্রাহকের টাকা জমা না দিয়ে তিনি নিজেই খরচ করেন। টাকা ফেরৎ চাইলে তিনি নানাভাবে ঘোরাতে থাকেন। বাধ্য হয়ে তার বিরুদ্ধে প্রতারণার মামলা করে এজে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড।

মামলার এজাহারে বলা হয়, আসামি সাইমুন রুবেল কৌশলে গ্রাহকের সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ করেন। যা প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ অডিট রিপোর্টে উঠে এসেছে। আসামি বিভিন্ন সময় জাল-জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে এজে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড থেকে গ্রাহকের সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ করেন।

হবিগঞ্জ থানা পুলিশ জানায়, নানা জাল-জালিয়াতির মাধ্যমে আসামি রুবেল গ্রাহকের টাকা হাতিয়ে নেন। প্রাথমিক তদন্তে তার প্রমাণ পাওয়া গেছে। মামলার এজাহারে তা উল্লেখ করা রয়েছে। আসামি নিজেও স্বীকারোক্তি দিয়েছেন। গ্রাহকের টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত