গন্ধগোকুলের ৩ বাচ্চা লাউয়াছড়ায় অবমুক্ত

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৬:০৮ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে বসতবাড়ির পাশ থেকে ৩টি গন্ধগোকুলের বাচ্চা উদ্ধার করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার শমসেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামের আনোয়ার হোসেনের বাড়ির পাশ থেকে ছানাগুলো উদ্ধার করা হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বন্যপ্রাণী উদ্ধারে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সিউ এর সহযোগিতায় শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৩টি গন্ধগোকুলের বাচ্চা উদ্ধার করেন। পরে বাচ্চাগুলোকে জনকিছড়া রেসকিউ সেন্টারে রেখে পরিচর্যা শেষে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ড লাইফ স্কাউট তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গন্ধগোকুলের বাচ্চাগুলো উদ্ধার করে রেসকিউ সেন্টারে পরিচর্যা শেষে লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত