লক্ষ্য প্রথমে লিড পেরোনো, এরপর ৩৫০-৪০০

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৮:২২ পিএম

সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের দেওয়া ৮২ রানের লিডের বিপরীতে ১ উইকেটে ৫৭ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। সফরকারীদের চেয়ে ২৫ রান পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। ক্যারিয়ারের ১১তম ফাইফার তুলে নিয়ে জিম্বাবুয়েকে ২৭৩ রানে বেঁধে রাখেন মেহেদী হাসান মিরাজ।

দিনশেষে সংবাদ সম্মেলনে এসে দলের লক্ষ্যও তুলে ধরেন তিনি। মিরাজ বলেন, ‘দ্বিতীয় ইনিংসে তাদের আপাতত লক্ষ্য লিড ক্রস করা। তারপর ৩৫০-৪০০ রানের সংগ্রহ দাঁড় করানো। যেহেতু হাতে এখনও আছে ৯ উইকেট। তবে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে, দুই একজনকে বড় ইনিংস খেলতে হবে। তাহলে চতুর্থ ইনিংসে এটা জিম্বাবুয়ের জম্য টাফ হবে। কারণ উইকেট প্রতি মুহুর্তেই চরিত্র বদলায়।’

এখন দেখার বিষয় বাংলাদেশের ব্যাটসম্যানরা এই ইনিংসে কতটা দায়িত্বশীল হতে পারেন। দিনের শেষ বেলায় ব্লেসিং মুজারাবানির সহজ একটি বলে নিজের উইকেট দিয়ে আসেন সাদমান ইসলাম। উইকেটরক্ষক মায়াভো ও স্লিপে বেন কারেন ক্যাচ না ছাড়লে সাজঘরে থাকতেন জয়ও। প্রথম ইনিংসেও দলের মিডল অর্ডার ছিল একেবারেই ব্যর্থ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত