হাসিনা ও পরিবারের সদস্যদের ফেরাতে কাজ শুরু দুদকের

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৩২ এএম

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থার কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। তিনি বলেন, টিউলিপ সিদ্দিককে বাংলাদেশের নাগরিক হিসেবে বিচারের মুখোমুখি করা হবে।

গত বছর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিভিন্ন মহল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় দুদক এ বিষয়ে কার্যক্রম শুরু করেছে বলে জানানো হয়েছে। গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়। এসব মামলায় আদালত বিভিন্ন সময়ে অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইতিমধ্যে বাতিল করা হয় শেখ হাসিনার পাসপোর্ট।

সবশেষে নির্বাচন কমিশন (ইসি) শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ করে দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত