ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এসেছে তাদের নতুন ট্যাবলেট ‘ওয়ালপ্যাড ৯জি’। অত্যাধুনিক ফিচারে সাজানো এই ট্যাব গ্রাহকদের দিচ্ছে শক্তিশালী স্পেসিফিকেশন, আকর্ষণীয় ডিজাইন এবং অত্যন্ত সাশ্রয়ী মূল্যের এক চমৎকার সমন্বয়। গেমিং, অনলাইন মিটিং বা ক্লাস, বিনোদন কিংবা অফিসের কাজসহ নানান প্রয়োজনে এই ট্যাবলেট হতে পারে গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য পার্টনার।
অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে পরিচালিত ‘ওয়ালপ্যাড ৯জি’ ট্যাবটিতে ব্যবহৃত হয়েছে হেলিও জি৯৯ অক্টাকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ। এতে রয়েছে ৮.৬৮ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট, যা গ্রাহকদের দেবে মসৃণ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স।
এই ট্যাবে গ্রাহকরা পাচ্ছেন ৪ জিবি এলপিডিডিআরফোর র্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.১ স্টোরেজ, যা টিএফ কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। মালি-জি৫৭ জিপিইউ থাকায় গেমিং ও মাল্টিমিডিয়া ব্যবহারে গ্রাফিক্স পারফরম্যান্স হবে আরও উন্নত ও সাবলীল।
ছবি তোলা, ভিডিও রেকর্ডিং, ভিডিও কল কিংবা অনলাইন মিটিং ও ক্লাস সব কিছুর জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার পাশাপাশি ডুয়াল স্পিকার, যা ভিডিও কনফারেন্স কিংবা সেলফির জন্য যথেষ্ট কার্যকর। বিজ্ঞপ্তি
