৯ দিন পর মুক্তি পেলেন চবির অপহৃত ৫ শিক্ষার্থী

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ পিএম

খাগড়াছড়িতে অপহরণের ৯ দিন পর বিভিন্ন ধাপে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য নিপন ত্রিপুরা।

তবে কোথায়-কখন তাদের মুক্তি দেওয়া হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। ৯ দিন পর অপহৃতরা মুক্তি পেলেন।

গত ১৬ এপ্রিল বিঝু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। অপহৃত শিক্ষার্থীরা হলেন রিশন চাকমা, দিব্যি চাকমা, মৈত্রীময় চাকমা, লংঙি ম্রো এবং অলড্রিন ত্রিপুরা। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত