রাজধানী ঢাকার মিরপুর ১১ নম্বরের সি ব্লকে অবস্থিত একটি ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ৬টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়।
সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে পুরোপুরি আগুন নিভানোর কাজ চলছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্ত মো. শাহজাহান হোসেন এই আগুন লাগার খবর নিশ্চিত করেছেন। প্রতিবেদনের সময় পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
নিজের তৈরি প্যারাগ্লাইডার নিয়ে আকাশে উড়েন মারুফ