রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ভ্রাম্যমাণ দোকানের বৈদ্যুতিক লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন আহমেদ একাডেমিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। যুবকের নাম রিমন ঘোষ তুফান (২৪)। তিনি নগরের রাজপাড়া থানার সিপাইপাড়া মহল্লার রাজেন ঘোষের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ক্যাম্পাসের ভ্রাম্যমাণ জুসের দোকানে ইলেকট্রিশিয়ান হিসেবে বিদ্যুৎ সংযোগ দিতে আসেন তুফান। বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মমতাজউদ্দিন আহমেদ একাডেমিক ভবনের নিরাপত্তা প্রহরী পরিস্থিতি বুঝতে পেরে বৈদ্যুতিক লাইনের সুইচ বন্ধ করে দেন। পরে তুফান নিচে পড়ে যান। তাৎক্ষণিক তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে জানিয়েছেন। যুবক একটি ভ্রাম্যমাণ দোকানের বিদ্যুৎ সংযোগ দিতে এসেছিলেন।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ার ঘটনায় অভিভাবকদের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হবে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস জানান, বর্তমানে লাশ মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব ইরানের
নিহত ৬ পুলিশ কর্মকর্তা