ক্যান্টিনের খাবারের মান উন্নয়নসহ ৫ দাবি ঢাবি ছাত্রদলের

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৫২ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীদের সার্বিক সুবিধা ও কল্যাণার্থে ক্যান্টিনগুলোর খাবারের মান উন্নয়ন, বিভাগগুলোতে পানির ফিল্টার স্থাপন, রাস্তা মেরামতসহ পাঁচ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। গতকাল রবিবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়।

ছাত্রদলের দাবিগুলো হলো ১. আবাসিক হলের ক্যান্টিনগুলোয় পরিবেশিত খাদ্যের মানোন্নয়ন; ২. হল পাড়া ও কলা ভবনের পেছনের রাস্তার উপযুক্ত মেরামত। ৩. ক্যাম্পাসের প্রতিটি ডিপার্টমেন্টে ফিল্টার পানি নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পানির ফিল্টার স্থাপন। ৪. বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডধারীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি ওয়াইফাই চালুকরণ। ৫. প্রতিটি বিভাগের সেমিনার লাইব্রেরিতে ফটোকপি, প্রিন্টিং ও স্ক্যানিংয়ের সুবিধা নিশ্চিতকরণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত