শুরু থেকেই বল হাতে পরীক্ষায় ফেলাচ্ছিলেন জিম্বাবুয়ের ব্যাটারদের। তবে অপেক্ষা ছিল কেবল একটুখানি সাফল্যের। অবশেষে অপেক্ষার অবসান ঘটালেন তানজিম হাসান। ১১তম ওভারে ব্রায়ান বেনেটকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে জুটি ভেঙে দিলেন এই ডানহাতি পেসার।
জিম্বাবুয়ের সংগ্রহ তখন ৪১ রানে ১ উইকেট।
এর আগে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। বল হাতে শুরুতেই আক্রমণে আসেন দুই পেসার—অভিষিক্ত তানজিম হাসান ও হাসান মাহমুদ। শুরুতে দু-একবার সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত উইকেট মেলেনি।
৭ ওভারে ২৮ রান তুলে বেশ সাবলীল সূচনা পায় সফরকারীরা।
উইকেটের আশায় অষ্টম ওভারেই স্পিনার মেহেদী হাসান মিরাজকে আক্রমণে আনেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিরাজ এসেই তৈরি করেন সুযোগ। তবে সাদমান ইসলামের হাত ফসকে যায় স্লিপের সহজ ক্যাচ।
শেষ পর্যন্ত জিম্বাবুয়ের প্রথম জুটি ভাঙার কাজটা সারেন তানজিম। অভিষেক ম্যাচেই নিজের সামর্থ্যের জানান দিলেন তিনি।
ডালাসে হেরে অজেয় যাত্রায় ইতি মায়ামির