সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষক নিহত

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৫:২৫ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে মাওলানা ফজলুল হক (৫৬) নামের এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল ) সকাল ৮টার দিকে নিজ বাড়ির প্রাচীরে মোটর দিয়ে পানি দেওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে।

তিনি তারানীপুর গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে এবং দরগাহপুর এন.ডি.এস ফাজিল মাদরাসার আরবী প্রভাষক। 

পারিবারিক সূত্র মতে, মোটর দিয়ে পানি দেওয়ার সময় অসাবধান বসত বিদ্যুৎ স্পর্শে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা বলেন, অভিযোগ না থাকায় মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত