উৎস ব্লক ফ্যাক্টরি ও রাজশাহী ব্লক টেকের সমঝোতা চুক্তি সই

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১০:৪৭ পিএম

নাবিল গ্রুপের প্রতিষ্ঠান উৎস ব্লক ফ্যাক্টরি ও রাজশাহী ব্লক টেক-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষ্যে রাজশাহীর বনলতা বাণিজ্যিক এলাকায় প্রতিষ্ঠিত নাবিল গ্রুপের প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগের মিলনায়তনে প্রতিষ্ঠান দুটির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্রয়-বিক্রয় সংক্রান্ত এ চুক্তি সম্পাদন অনুষ্ঠানে নাবিল গ্রুপের প্রতিষ্ঠান উৎস ব্লক ফ্যাক্টরির পক্ষে উপস্থিত ছিলেন উৎস ব্লক ফ্যাক্টরির স্বত্বাধিকারী মোসা. ইসরাত জাহান, নাবিল গ্রুপের চিফ স্ট্রাটেজি অফিসার আমিনুল ইসলাম ও হেড অফ মার্কেটিং আক্তারুজ্জামান মো. আক্তারুজ্জামান ও ফ্যাক্টোরি ইনচার্জ মো. হাফিজুর রহমান এবং রাজশাহী ব্লকটেক এর পক্ষে উপস্থিত ছিলেন এর স্বত্বাধিকারী মো. মশিউল আলম ও ফ্যাক্টোরি ইনচার্জ মো. শহিদুল ইসলাম।

উল্লেখ্য, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ দেশের অন্যতম বৃহৎ কৃষিভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান যা দেশের মানুষের মৌলিক চাহিদা নির্ভেজাল খাদ্য উৎপাদন, সরবরাহ ও টেকসই আবাস্থল নির্মাণের আধুনিক উপকরণ উন্নতমানের ব্লক তৈরি করছে এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত