আন্তর্জাতিক উদ্যোক্তা বিশ্বকাপ উদ্বোধন

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ এএম

নতুন উদ্যোক্তাদের আইডিয়া তুলে ধরা, গ্লোবাল বিনিয়োগকারী ও মেন্টরদের সঙ্গে নেটওয়ার্কিং স্থাপন এবং বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে বিশ্বমানে পরিচিত করার লক্ষ্যে গতকাল সোমবার ড্যাফোডিল প্লাজা, ধানম-িতে এক জমকালো ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের মাধ্যমে অ্যান্ট্রেপ্রেনিউরশিপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৫-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (জেন) বাংলাদেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (জেন) বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান। অ্যান্ট্রপ্রেনিউরশিপ ওয়ার্ল্ড কাপ (ইডব্লিউসি) বিশ্বের অন্যতম বৃহৎ স্টার্টআপ পিচিং প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা তাদের উদ্ভাবনী ধারণা ও ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করে ৩ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পুরস্কার এবং বিনিয়োগ সুবিধা জয়ের সুযোগ পায়। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে আইডিয়া স্টেজ, আর্লি স্টেজ এবং গ্রোথ স্টেজÑ এ তিনটি ক্যাটাগরিতে স্টার্টআপদের নির্বাচন করা হবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত