সংবাদ প্রকাশের পর মামলা নিল পুলিশ

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ এএম

বরগুনার তালতলীতে পাশের বাড়ির ভাবির সহযোগিতায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ অবশেষে মামলা নিয়েছে পুলিশ। এ নিয়ে দৈনিক দেশ রূপান্তরসহ বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশ হলে ঘটনার পাঁচদিন পর মামলা নেয় পুলিশ। পরে প্রধান আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল মামলার বিষয়টি নিশ্চিত করেন।

ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, আপনারা সত্যি নিউজ প্রকাশ করলে রাতেই পুলিশ আমার বাড়িতে যায় ও সকালে থানায় আসতে বলে। আমরা থানা এসে মামলা দায়ের করি।

তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, গণধর্ষণের বিষয়ে একটি মামলা হয়েছে। এই ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত