বিশ্বের বিভিন্ন দেশে ১৯৯৬ সাল থেকে প্রতিবছর এপ্রিল মাসের শেষ বুধবার আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশে ২০০৩ সাল থেকে এ দিবসটি উদযাপিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আয়োজনে দিবসটি সরকারিভাবে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়। এ আয়োজনে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন বিশেষ করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বেলা, ক্যাপস, গ্রিন ভয়েস, গ্রিন সেভার্স, ইয়ুথনেট গ্লোবাল, গুলশান সোসাইটি, ধানমন্ডি সোসাইটি, বাংলাদেশ স্কাউটস, বাংলাদেশ গার্লস গাইডসহ ২৭টি সংগঠনের প্রায় পাঁচ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ১০টায় দিবসটি উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। তিনি বলেন, শব্দদূষণ একটি নীরব ঘাতক। আমাদের উচিত রাষ্ট্র, প্রতিষ্ঠান এবং ব্যক্তি সবার পক্ষ থেকে সচেতন ও দায়িত্বশীল আচরণ করা। তাহলেই একটি সুস্থ, শান্তিপূর্ণ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। বিজ্ঞপ্তি
