চলতি আইপিএল থেকে ইতোমধ্যেই বিদায় ঘটেছে চেন্নাই সুপার কিংসের। অধিনায়কত্ব ফিরে পেয়েও দলকে প্লে অফে তুলতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। গতকাল বুধবার বুধবার ঘরের মাঠে পাঞ্জাব কিংসের কাছে হেরে প্রথমবারের মতো তারা প্লে অফের দৌড় থেকে ছিটকে যায়। ম্যাচ শুরুর আগেই অবশ্য ক্যারিয়ার নিয়ে মুখ খোলেন ধোনি।
চেন্নাইয়ের হয়ে টস করতে নামা ধোনিকে ধারাভাষ্যকার ড্যানি মরিসন প্রশ্ন করেন, তিনি কি পরের বছর আইপিএলে খেলবেন নাকি তার আগেই অবসর নেবেন? চিদম্বরম স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও তাদের মনের মতো প্রশ্ন শুনে চিৎকার করে ওঠেন। কিন্তু ধোনি জবাটা দিয়েছেন রহস্য রেখে। হাসতে হাসতে তিনি বলেন, ‘আমি পরের ম্যাচে নামব কি না, সেটাই তো জানি না।’
রুতুরাজ গায়কোয়াড়ের ইনজুরিতে অপ্রত্যাশিতভাবে চলতি আইপিএলের মাঝপথে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব পান ধোনি। কিন্তু দুর্ভাগ্য বদলাতে পারেননি। গতকাল প্রথমে ব্যাট করে চেন্নাই ১৯০ রানে অল-আউট হয়। জবাবে শ্রেয়াস আয়ারের বিধ্বংসী ৪১ বলে ৭২ রানে ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। ম্যাচ শেষে ক্যারিয়ার নিয়ে কোনো মন্তব্য করেননি ধোনি।
রোবট কুকুরের নাম ‘চম্পক’ রাখায় বিসিসিআইয়ের বিরুদ্ধে মামলা
রোনালদোর বিদায়ের রাতে মেসিরও স্বপ্নভঙ্গ