স্যামসাং সম্প্রতি সুপারফাস্ট কানেক্টিভিটি ও শক্তিশালী পারফরমেন্সের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৬ উন্মোচন করেছে। দেশের বাজারে আকর্ষণীয় তিনটি আকর্ষণীয় রঙে ডিভাইসটি পাওয়া যাবে; যথা: গোল্ড, লাইট ব্লু ও ব্ল্যাক।
গ্যালাক্সি এ০৬-এ রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, যার ফলে ছবি হবে আরও ডিটেইলড ও ঝকঝকে। স্মার্টফোনটির ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা ছবিকে করবে আরও স্পষ্ট এবং এর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে তোলা যাবে দুর্দান্ত সেলফি এবং স্বাচ্ছন্দ্যে করা যাবে হাই-কোয়ালিটি ভিডিও কল। স্টাইলিশ ও সিøম ডিজাইনের স্মার্টফোনটির ৬.৭ ইঞ্চির এইচডি+ ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ২০.৯; যে কারণে ফোনটির ব্যবহারকারীদের ভিজ্যুয়াল অভিজ্ঞতা হবে আরও প্রাণবন্ত। স্মার্টফোনটিতে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের বিশাল ব্যাটারি, সঙ্গে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং।
শক্তিশালী পারফরম্যান্সের জন্য গ্যালাক্সি এ০৬-এ রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, যা মাল্টিটাস্কিং, স্ট্রিমিং ও গেমিংকে করবে আরও স্বাচ্ছন্দ্যদায়ক। তিনটি সংস্করণে ডিভাইসটি পাওয়া যাবে; যথা: ৪ জিবি র্যাম+৬৪ জিবি রম, ৪ জিবি র্যাম+ ১২৮ জিবি রম এবং ৬ জিবি র্যাম+১২৮ জিবি রম; থাকছে ১ টেরাবাইট পর্যন্ত মেমোরি বাড়ানোর সুবিধা। বিজ্ঞপ্তি
