খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি ২০২৫-২৬ অর্থবছরের জন্য সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে থাকা মোট ৬ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৭৫০টি শেয়ারের বিপরীতে ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ বিতরণে ব্যয় হবে ৬ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৭৫০ টাকা।