সরকারি সফরে কাতার গেলেন সেনাবাহিনীপ্রধান

আপডেট : ০৪ মে ২০২৫, ০৭:১৩ এএম

সরকারি সফরে কাতার গিয়েছেন সেনাবাহিনীপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল শনিবার তিনি কাতারের উদ্দেশে রওনা দিয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেই সঙ্গে সামরিক বাহিনীসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতার

লক্ষ্যে মতবিনিময়ও করবেন ওয়াকার- উজ-জামান। সফর শেষে সেনাবাহিনীর প্রধানের আগামী ৫ মে দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল সরকারি সফরে রাশিয়া এবং ১০ এপ্রিল ক্রোয়েশিয়া গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত