লক্ষ্য ছিল মাত্র ১৪৮ রানের। খালেদ শরিফুলদের আঁটসাঁট বোলিংয়ে কাজটা সহজ হয়ে গিয়েছিল আগেই। ব্যাটাররা তাই ঠান্ডা মাথায় বাকি কাজটা সেরে এসেছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড এ দলকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ এ দল।
১৪৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন পারভেজ হোসেন ইমন। ১২ বলে ৬ চারে ২৪ রান করে আউট হন তিনি। নাঈম শেখ ৩ চারে ২০ বলে ১৮ রান করে আউট হন।
দ্রুত ২ উইকেট হারানো বাংলাদেশ এরপর কিছুটা দেখেশুনে খেলতে থাকে। এনামুল হক বিজয় ফিফটি পেতে পারতেন। কিন্তু ব্যক্তিগত ৩৮ রান ডিন ফক্সক্রফটের বলে ক্রিস্টিয়ান ক্লার্কের হাতে ক্যাচ দেন।
এরপর অধিনায়ক নুরুল হাসান সোহান আর মাহিদুল ইসলাম অংকন বাকিটা পথ এগিয়ে নেন। অংকন ৪২ ও সোহান ২০ রানে অপরাজিত ছিলেন।
বোলিং মেশিন, স্টিলের পাত্র আর সৌম্যের নো লুক শট