কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফারুক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৪ মে) রাতে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মো. ফারুক মিয়া ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত আনু মিয়া চেয়ারম্যানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান ফারুক মিয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলা ছাড়াও তিনটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাসহ সর্বমোট ৯টি মামলা রয়েছে। যেগুলোতে তিনি দীর্ঘদিন ধরে পলাতক আসামি হিসেবে ফেরারি ছিলেন।
তিতাস থানার ওসি মো. শহিদ উল্লাহ বলেন, বৈষম্যবিরোধী মামলার ২৮ নম্বর এজাহারনামীয় আসামি এবং ৩টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক ফারুককে রবিবার রাতে তিতাস থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
তিনি বলেন, আমরা ধারাবাহিকভাবে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। তারই ধারাবাহিকতায় একাধিক মামলায় পরোয়ানাভুক্ত ফারুক মিয়াকে গ্রেপ্তার করে সোমবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
নির্ধারিত সময়ে সড়কের সংস্কার শেষ করার অনুরোধ মোস্তফা জামানের 