কুমিল্লার তিতাসে তুচ্ছ ঘটনায় দুই সহোদর গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের আলীনগর গ্রামে এ গুলিবিদ্ধের ঘটনা ঘটে। এতে আলীনগর গ্রামের মৃত জুলহাস মিয়ার ছেলে আল আমিন (২৫) ও মো. শাহিন (২২) গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
আহত আল আমিন ও শাহিনের বড় ভাই যুবলীগ নেতা মো. নুরুজ্জামান বলেন, কয়েকদিন আগে একটি মাটি কাটার ভ্যাকু ভাড়া এনে রাস্তার কাজ করতে গেলে পোড়াকান্দি গ্রামের ছাদেক মেম্বারের ছেলে আলাউদ্দিন, নুর নবীসহ বাবু, হযরত আলীসহ আরো কয়েকজন আমার কাছে টাকা দাবি করেএন। তাদের দাবিকৃত টাকা না দেওয়ায় আজ আমাদের গ্রামে এসে আমার দুই ভাইকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।
গুলির ঘটনার বিষয়ে পোড়াকান্দি গ্রামের আলাউদ্দিন বলেন, ৪/৫ দিন আগে আমাদের পোড়াকান্দি গ্রামের মতিন মিয়ার ছেলে হযরত আলীর সঙ্গে একটি বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরুজ্জামানের লোকজন হযরত আলীকে ধরে নিয়ে যায়। তখন তিতাস থানা পুলিশের মাধ্যমে আপস-মীমাংসা হয়। গুলির ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, ভিটিকান্দি ইউনিয়নের আলীনগর গ্রামে গুলিবিদ্ধের ঘটনায় অবৈধ অস্ত্র উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
চান্দিনা উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত
রিজার্ভ আরও কমে ১৮ বিলিয়নের ঘরে, এক দশকে সর্বনিম্ন